নোয়াখালীতে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় সিএনজি আরাহী মা- ছেলেসহ ৩জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তবে তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাস চাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights