নোয়াখালীতে ১২ হাজার অসহায়ের মাঝে ঈদসামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার ৬টি ইউনিয়নে ১২ হাজার গরীব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যক্তিগতভাবে এসব ঈদসামগ্রী বিতরণ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এ নিয়ে গত দু’দিনে খিলপাড়া, সোমপাড়া, শাহপুর, রামনারায়ণপুর ও হাটপুকুর ঘাটলাবাগ-সহ ৬টি ইউনিয়নে ১২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় চাটখিল পৌর মেয়র নিজামুদ্দিন ভিপিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights