‘নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে সমৃদ্ধ জীবন’

নিজস্ব প্রতিবেদক

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নৌকা মার্কার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার ঢাকা থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাজশাহী যান। তারা এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং প্রার্থীর পক্ষে ভোট চান।

যুব মহিলা লীগ নেতৃবৃন্দ এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের তথা সারাদেশের উন্নয়ন চিত্র ভোটারদের সামনে তুলে উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এর আগে, শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। এরপর এই প্রতিনিধি দলটি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights