নৌকার গণজোয়ারে ষড়যন্ত্রকারীরা হারিয়ে যাবে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সারাদেশ এখন নির্বাচনি উৎসবে মেতে রয়েছে, তাই দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন ঠেকাতে পারবে না। নৌকার গণজোয়ারে সকল ষড়যন্ত্রকারীরা দেশের মানুষের হৃদয় থেকে হারিয়ে যাবে।

বৃহস্পতিবার জামালপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, আগামী ৭ জানুয়ারি দেশের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিতে ভোট কেন্দ্রে যাবে এবং নৌকা মার্কায় ভোট দেবে। আর সেদিন ষড়যন্ত্রকারী বুঝতে পারবে বাংলাদেশের জণগণ উন্নয়নের পক্ষে রয়েছে, মিথ্যাচারের পক্ষে নয়।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights