পগবার ভাই ম্যাথিয়াসের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
অপহরণ ও চাঁদাবাজির মামলায় ফরাসি ফুটবল তারকা পল পগবার ভাই ম্যাথিয়াস পগবাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের অপরাধ আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়।

এর মধ্যে ম্যাথিয়াসকে দুই বছর জেল খাটতে হয়েছে, বাকি এক বছর গৃহবন্দি অবস্থায় পুলিশি নজরদারিতে থাকবেন তিনি।

২০২২ সালে পগবাকে বন্দুকের মুখে তুলে নিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করা হয়। তদন্তে ম্যাথিয়াসসহ আরও পাঁচজন অভিযুক্ত হন। তাদের মধ্যে রুশদেনকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই ঘটনায় ১ লাখ ৯৭ হাজার ইউরোর আর্থিক ক্ষতির শিকার হন পগবা। অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই শাস্তিকে কঠোর উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন ম্যাথিয়াসের আইনজীবী।

বর্তমানে ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ফুটবলে ফেরার অপেক্ষায় রয়েছেন পল পগবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights