পঞ্চগড় মহিলা কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। সকালে কলেজ ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান।

প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার নানা আয়োজেনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ নাজির হোসেন মিঞা, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ। প্রতিযোগিতায় ১৬টি দলের প্রায় ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন, তাদের মধ্যো চ্যাম্পিয়ন হয় মহিলা কলেজ হোস্টেল দল আর রানারআপ হয় মহিলা কলেজ বিএনসিসি দল। প্রতিযোগিতা শেষে জার্সি ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights