পঞ্চগড়ে দুই দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর তাপমাত্রা বাড়ল

অনলাইন ডেস্ক
উত্তরের জেলা পঞ্চগড়ে টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।

এর আগে, মঙ্গলবার ও বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫.৭ ও ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

তবে তাপমাত্রা বাড়লেও উত্তরের এই জনপদে ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকছে। দিনের বেলায় রোদের তাপে গরম অনুভূত হচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় ভিন্নতা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights