পঞ্চগড়ে নৌকা প্রার্থীর সাথে তরুণদের সংলাপ

পঞ্চগড় প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পঞ্চগড়-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নাঈমুজ্জামান ভুইঞা মুক্তার সাথে তারুণ্যের সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নতুন ভোটার, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়। এসময় শিক্ষার্থী এবং নতুন ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নৌকা প্রার্থী। তরুণরা তার কাছে পঞ্চগড়-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা জানতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights