পঞ্চগড়ে বিএনপির মতবিনিময় সভা
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ বারীসহ নেতাকর্মীরা।
পরে নবনির্বাচিত ৩১ সদস্যের পৌর আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে দেন বিএনপির নেতারা।
