পঞ্চগড়ে মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে এক ভাঙ্গারির দোকানে বস্তুতি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়। বর্তমানে বস্তুটিকে বালু ভর্তি বস্তায় চাপা দিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাতে ওই ভাংগারীর দোকানে বাংলাবান্ধা থেকে লোহা কিনতে আসে এক ব্যক্তি। এসময় বস্তুটিকে দেখতে পেয়ে সন্দেহ হয় তার। অল্প কিছুক্ষণের মধ্যে বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায়। পরে আগের পাওয়া (গত বছরের ডিসেম্বরে (২০২৩) পাওয়া মর্টারশেল) একটি মর্টালশেলের ছবির সাথে বস্তুটি মিলিয়ে দেখে নিশ্চিত হন তারা। মুহুর্তেই সবার মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। পুলিশ প্রশাসনের লোক এসে বস্তুটিতে চিহ্নিত করে বালু ভর্তি একটি বস্তায় বালু চাপা দিয়ে দোকানের এক সাইটে রেখে বস্তুটিকে তালাবন্দি করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, খবর পয়ে বস্তুটি ভাংগারীর দোকানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বস্তুটি মর্টারশেল সদৃশ্য। এ ঘটনায় বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights