পটুয়াখালীর ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার, শান্ত, উজ্জল ও রাব্বি মোল্লা প্রমুখ।
বক্তারা ফ্যাসিস্ট হাসিনার দোসর অধ্যক্ষ বশির আহমেদকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights