পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার

অনলাইন ডেস্ক

পদত্যাগ করেছেন ইসরায়েল সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন।

ইসরায়েলের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন কোহেন। বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেছেন, “আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরায়েল-গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।”

ইসরায়েলের গাজা ডিভিশন তিনটি ব্রিগেডে বিভক্ত— উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণ দেখিয়ে মার্চের শুরুতেই পদত্যাগ করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে গাজা উপত্যকা শাসক গোষ্ঠী হামাসের প্রায় এক হাজার যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights