পদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি

অনলাইন ডেস্ক
রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ড. মুহাম্মদ আবদুর রশীদ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আশফাক আখতার বলেন, আমরা শুনতে পেয়েছি তিনি সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে দেননি। সম্ভবত মেইল করেছেন।
তিনি বলেন, ৯ বছর ধরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কারো পদোন্নতি হয়নি। আমরা সারা দেশের দেড় হাজার মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থীদের সেবা দেই, অথচ ভিসিরা আসেন এবং চলে যান। তারা আমাদের কোনো সুযোগ দেন না। বর্তমান ভিসিও পদত্যাগ করে পালিয়েছেন। এটা দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights