পদত্যাগ করলেন এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না। গত ২৩ মে লিখিত অব্যাহতিপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বরাবরে পাঠানো হলেও ৩১ মে রাত ১০টার দিকে মান্না তার ফেসবুক ওয়ালে বিষয়টি জানান দেন।

অব্যাহতিপত্রটি ফেসবুকে পোস্টে করে ক্যাপশনে মান্না লিখেছেন, ‘এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোর জবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময় কেউ যদি আমার কোনো ব্যবহারে বা কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করে দেবেন।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতিপত্রে মান্না লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি ৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights