পদ্মা সেতুতে সাড়ে দশ মাসে টোল আদায় ৭০০ কোটি

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে সাড়ে ১০ মাসে ৭০০ কোটি টাকার টোল আদায় হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ টোল আদায় করে কর্তৃপক্ষ। শনিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে। শিগগিরই পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হবে, যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এখন পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লাখের বেশি। উল্লেখ্য, পদ্মা সেতু দিয়ে গত বছরের ২৬ জুন আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights