পয়েন্ট টেবিলে বাঘেদেরও নিচে চ্যাম্পিয়ন সিংহরা!

অনলাইন ডেস্ক
ভারতে কাছে শোচনীয় হারের পর চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চলে গেছে বর্তমান ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আজ ভারতের বিপক্ষে ২৩০ রানের টার্গেটে খেলতে নেমে ভয়াবহ রকম ধস নামে ইংলিশ শিবিরে। মোহাম্মদ শামি আর জশপ্রীত বুমরাহর বোলিং তোপে বেন স্টোকসের দল গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে।

শত রানের ব্যবধানে হারের কারণে নেট রানরেটেও বেশ খানিকটা পিছিয়ে পড়েছে আহত সিংহের দল। ১০ দলের এই আসরে দশ নম্বরেই অবস্থান করছে তারা।
ছয় ম্যাচে পাঁচ হার ইংল্যান্ডের। এক জয়ে জুটেছে ২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে সমান হারজিতের সমীকরণে থাকা বাংলাদেশেরও পয়েন্ট ২। তবে ইংলিশদের নেট রানরেট -১.৬৫২ আর টাইগারদের -১.৩৩৮। তাই খানিকটা এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের নয় নম্বরে আছে বাংলাদেশ।

দুই জয় নিয়ে একই তালিকার আট নম্বরে আছে নেদারল্যান্ডস। একই সংখ্যক জয় নিয়ে নেট রানরেটের সুবাদে সাতে আফগানরা। আর সবার ওপরে আছে টানা ছয় জয় পাওয়া ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights