পরবর্তী প্রজন্মের ভালোর জন্য নৌকায় ভোট দিতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য।

শনিবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যত আরো সুন্দর হয়। আমাদের সন্তানদের আরো সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে। যে সব দেশ আমাদের উপর চোখ রাঙায় হিসাব করলে দেখবেন আইনের শাসন থেকে শুরু করে সব জায়গায় আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি।
ডা. দীপু মনি আরও বলেন, আমরা আরো ভালো জায়গায় যেতে চাই। আরো ভালো জায়গায় যেতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভালোভাবে। আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ। আমরা কোন সিদ্ধান্ত নিবো? উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা কি সেটা চাই নাকি এর সব কিছু থেমে যাবে তা চাই।

শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশিনের সভাপতি আভা দত্তর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন- শামসুন্নাহার হল প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল ও শামসুন্নাহার হল অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শামসুন্নাহার হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights