পরশুরাম সীমান্তে তানজানিয়ান নাগরিক আটক

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে এবারও এক তানজানিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নাগরিকের নাম আমিনা শাবানি (৩৩)।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে বিজিবির টহলদলের অভিযানে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ীর মসজিদের সামনে ওই তানজানিয়ান নাগরিককে আটক করা হয়। আটক ওই নাগরিক তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।

ওই নারীকে পাচারের সাথে স্থানীয় মোতালেব ও সুমন নামে দুই ব্যাক্তি জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে গত এক বছরে নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে ৯ জন নাইজেরিয়া, সোমালিয়া,জাম্বিয়া ও সুদানের নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা।

রাত ৯ টার দিকে তাকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, আটক ওই নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights