পরিকল্পনা কমিশন সদস্য সোলেমান খানকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক
জনস্বার্থ বিবেচনায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানের (৫৭১৮) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে। সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights