পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: প্রশাসক

অনলাইন ডেস্ক
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকাকে সবুজে ভরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

তিনি বলেন, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

সোমবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে এখন আগের মতো গাছপালা নেই। বায়ুদূষণের দিক থেকে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা আমাদের কারও কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে এবং নগরবাসীকে সুস্থ রাখতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights