পরীক্ষা দিতে ঢাকায় এসে বাস চাপায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

রাজধানীর কল্যাণপুরে ফুটওভার ব্রিজের নিচে দুই বাসের চাপায় মনিরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি এলজিইডিতে নিয়োগ পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় এসে বাইক যোগে কেন্দ্রে যাচ্ছিলেন।

শুক্রবার সকালে রাজধানীর কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান রংপুরের গাবতলী উপজেলার রফিকুল ইসলামের সন্তান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সকালের দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় দুই বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান মারা যান।

তিনি আরও বলেন, নিহত মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। পরে বাইকযোগে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights