পরীর সংসারে ফের অশান্তি

শোবিজ প্রতিবেদক
৪৮ ঘণ্টাও কাটেনি। এক দিন আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির আদুরে ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিকমাধ্যমে। এই ছবি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফেসবুকে ছবি পোস্ট করলেন নায়িকা। যে ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাত। হাতেই ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। ধুম জ্বর তাই নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ছবি দেখে অনেকেই বেশ উদ্বিগ্ন। কিন্তু প্রশ্ন হলো রাজ কোথায়? শোনা গিয়েছিল, মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি রাজ এবং পরী। পরীমণির ঘনিষ্ঠ সূত্রের খবর, রাজ আবার নিজের বাড়িতে ফিরে গেছেন। সূত্র বলছে, তাদের কাছাকাছি আসার কোনো সম্ভাবনা নেই। রাজ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর কাছে বউ আগে, ছেলে পরে। নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তার পরই রাজ এবং পরীর কিছু ছবি দেখা যায় সমাজমাধ্যমে। কিন্তু তার পর যে-কে সেই। আবারও পরীর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন রাজ। আর এসবের পর ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। দুইয়ের মধ্যে কোনো যোগ রয়েছে কি না, তা অবশ্য বোঝা যাচ্ছে না। শেষ অনেক মাসই আলাদা থাকছেন তারা। যদিও এই ছবি দেখে তাদের একসঙ্গে হওয়ার আঁচ করেছিলেন দর্শক।

তবে আগে পরী বলেছিলেন, ‘রাজের প্রয়োজন হলে তখনই আমার সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজন ছাড়া আমার সঙ্গে কথা বলে না। ছেলেকে নিয়ে আমি আমার মতো রয়েছি।’ তারপর ১০ আগস্ট ধুমধাম করে ছেলের জন্মদিনও পালন করেছিলেন তিনি। সেই পার্টিতে অবশ্য দেখা যায়নি রাজকে। তবে তিনি নাকি আগের দিন রাতে অনেক উপহার নিয়ে নায়িকার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তখন অভিনেত্রী ঢুকতে দেননি বলেই রাজের অভিযোগ। এমন নানা ঘটনাই প্রতিদিন প্রকাশ্যে আসছে। আগামী দিনে পরীমণি এবং শরিফুলের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেটাই দেখার।

এতে আবারও অশান্তির ঝড় দেখা দিয়েছে পরীমণির সংসারে। বলছেন চলচ্চিত্র জগৎ ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights