পলাশবাড়ীতে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শহিদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার শহিদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার মরাদাতেয়া গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

সোমবার বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভিকটিম তার পূর্বের স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এরই মধ্যে প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর বিয়ের প্রলোভন দিয়ে গত ২ জুলাই সন্ধ্যার দিকে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ধর্ষক শহিদুল ইসলাম পালিয়ে যায়। এমতাবস্থায় গত ১২ আগস্ট ভিকটিম বাদী পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মাহমুদ বশির আহমেদ বলেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম বগুড়ার আদমদিঘী উপজেলার বশিরকোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শহিদুল ইসলাম ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights