পল্টনে বাসায় আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরানা পল্টনে একটি বাসায় বুধবার রাতে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এই খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, বুধবার রাত ১০টা ৫ মিনিটে পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণের আগেই আগুন নিভে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights