পল্লবীতে বাসে অগ্নিসংযোগ করল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার রাত ১২টা ১০ মিনিটে ওই বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights