পাঁচ শতাংশ কোটার দাবিতে রাঙামাটি পাহাড়ি ছাত্র পরিষদের মানববন্ধন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

সরকারি চাকরি ও উচ্চ শিক্ষায়সহ পাঁচ শতাংশ কোটা ও মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সৌমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিচিং মারমা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের আগে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights