পাঁচবিবিতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাটাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পাটাবুকা একতা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।
সভায় বক্তব্য রাখেন,বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল, সাবেক যুবদল নেতা প্রভাষক সামসুল হুদা দুলাল,সাবেক জেলা ছাত্রদল নেতা ও জেলা যুবদলের সদস্য লিটন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মারুফ হাসান, বিএনপি নেতা খলিলুর রহমান মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা শামীম মন্ডল ও ছাত্রদল নেতা হারুনুর রশিদ ডিপন প্রমূখ।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
২য় পর্বে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
