পাকিস্তান সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ জশুয়া বিশপ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে নতুন মুখ জশুয়া বিশপ। এছাড়া ২০২৪ সালের পর প্রথমবার ডাক পেয়েছেন কার্ক ম্যাকেঞ্জি। ব্যক্তিগত কারণে দলে নেই আলজারি জোসেফ।

বিশপ বাঁহাতি স্পিনার। এখনও পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৩.৯০ গড়ে ১১৯ উইকেট শিকার করেছেন জশুয়া বিশপ। সর্বশেষ ৩টি ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন বিশপ, তুলেছেন গুণে গুণে ৯১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন জোনাথন ক্যাম্পবেল। তার বদলে দলে ঢুকেছেন কার্ক ম্যাকেঞ্জি।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে আলো ছড়িয়ে দলে ফিরেছেন ম্যাকেঞ্জি। যেখানে ৬ ইনিংসে ৬৪.৬০ গড়ে ৩২৩ রান করেছেন ম্যাকেঞ্জি। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা ডানহাতি পেসার অ্যান্ডারসন ফিলিপকে স্কোয়াডে রাখা হয়নি। যে ম্যাচে ২ উইকেট নিয়ে কোনো রান পাননি অ্যান্ডারসন। স্কোয়াডের বাকিরা আগের দলেও ছিলেন। সহ-অধিনায়কত্ব ধরে রেখেছেন জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টারুবা এবং পোর্ট অব স্পেনে হবে সিরিজের দুই টেস্ট। ২৫ জুলাই শুরু হবে টারুবা টেস্ট। পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট শুরু হবে আগামী ২ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড :

রোস্টন চেইজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, ত্যাগনায়ারণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, শাই হোপ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ, জেডন সিলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights