পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

চলতি বছরেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এ সফরের জন্য আগেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদ আক্তার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫, ২৭ ও ২৯ অক্টোবর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে দিবা-রাত্রির।
বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মাগলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সাথি রানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights