পাকিস্তানকে হেসেখেলে ৮ উইকেটে হারাল আফগানরা

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে হেসেখেলে হারাল আফগানিস্তান। ২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে আফগানরা জিতেছে ৮ উইকেটে।

৫৩ বলে ৬৫ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের সাথে ১৩০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি।

তবে তার উইকেট হারালেও আফগানদের সেই ক্ষতি টের পেতে দেননি জাদরান। রহমত শাহকে সাথে নিয়ে হাল ধরেছিলেন তিনি। রহমতকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন জাদরান।
জাদরানের ফেরার আগেই ৩৩ ওভারে ১৮৯ রান তুলে নিয়েছিল আফগানিস্তান। এরপর রহমত জুটি বাঁধেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদীর সাথে। তাদের দারুণ জুটিতে জয়ের বন্দরে তরী ভেড়ায় আফগানরা।

এর আগে শাদাব খান ও ইফতেখার আহমেদের শেষ দিকের ক্যামিওতে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে তুলেছিল ২৮২ রান। তাদের ৪৫ বলে ৭৩ রানের দারুণ জুটিতে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights