পাকিস্তানে ইরানি প্রতিনিধিদলের বিমানে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি

অনলাইন ডেস্ক
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ‍ইরানি কর্মকর্তারা ইসলামাবাদে পৌঁছেছেন। তাদের বিমানের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও তাদের জিনিসপত্র রাখা হয়েছে।

‘মিনাব ১৬৮’ নামের এ বিমানটি মূলত ওই হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরের ওই স্কুলে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৬৮ শিশু নিহত হয়।

উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলোচনায় যোগ দিতে উড়াল দিয়েছেন। তবে তারা রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামাবাদে পৌঁছাননি। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights