পাকিস্তানের প্রথম এয়ার ট্যাক্সির যাত্রা শুরু ১৮ জুন

অনলাইন ডেস্ক

শুরু হতে যাচ্ছে পাকিস্তানের প্রথম এয়ার ট্যাক্সির যাত্রা। আগামী ১৮ জুন থেকে স্কাই উইং নামের একটি কোম্পানির এই সেবা দেওয়া শুরু করবে। এ দিন তাদের দুইটি বিমান করাচি পৌঁছাবে।

এক ইঞ্জিনের এই বিমান মোট চার জন যাত্রী বহন করতে পারবে। যাত্রীরা অ্যাপের মাধ্যমে এই সেবা নিতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কোম্পানিটি জানিয়েছে, এর মাধ্যমে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পেশার মানুষরা প্রয়োজনে খুব সহজেই নিজেদের গন্তব্যে যেতে পারবে।
পাকিস্তানের নয়টি সরকারি ও একটি বেসরকারি বিমানবন্দর থেকে আপাতত এই সেবা পাওয়া যাবে। ধীরে ধীরে দেশব্যাপী এই কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।

তারা জানিয়েছে, বহরে থাকা তাদের ইলেক্ট্রিক আকাশযানগুলো ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ১৪ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়তে সক্ষম।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights