পাকিস্তানের বিপক্ষে থিকশানাকে পাচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সুসংবাদ পেল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে তুলোধুনো হওয়া লঙ্কানরা এবার দলে পাচ্ছেন অফ স্পিনার মাহিশ থিকশানাকে।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন থিকশানা।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষেই সুপার ফোরের ম্যাচে চোট পেয়েছিলেন থিকশানা। ফলে বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারেননি তিনি।
আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগের দিনই লঙ্কান সহকারী কোচ নাভিদ নাওয়াজ জানালেন, খেলার জন্য থিকশানা প্রস্তত আছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বোলিংয়ে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রান করে প্রোটিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights