পাটগ্রামে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় নিখোঁজে দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল।

এর আগে সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর (২ নম্বর ওয়ার্ড) বুলু মাস্টারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বিষাদু মিয়া ওই ইউনিয়নের আউলিয়ারহাট (৬ নম্বর ওয়ার্ড) কাকাতু মুন্সিরবাড়ি এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানান, ধরলা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো সকালে উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীতে শতাধিক অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিল চক্রটি। এ সময় অসাবধনতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে নিখোঁজ বিষাদু মিয়ার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights