পাপন-সালাউদ্দিন বাগযুদ্ধ: কারণটা কী?

বিবিসির বিপক্ষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের চড়া সুরটা কেনো জানি নামছে না। তিনি সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কারের অর্থের হিসাব দিতে গিয়ে আবারও নাজমুল হাসান পাপনের বোর্ডকে একরকম খোঁচা দিয়েছেন।

তিন দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফজয়ী মেয়েদের পুরস্কারের বকেয়া টাকার খতিয়ান হাজির করতে গিয়ে জানিয়েছেন, ‘মানিক টাকা দিয়েছে। সালামের পে অর্ডারও রেডি বলে জানিয়েছে। বিসিবির টাকার ব্যাপারে আপনারা (সংবাদমাধ্যম) জানেন, আমরা কিছু জানি না।’

বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাফজয়ী মেয়েদের জন্য। এই দুই জনের টাকার ব্যাপারে বাফুফে সভাপতির ওয়াকিবহাল থাকলেও বিবিসির ৫০ লাখ টাকা সম্পর্কে নাকি কিছুই জানেন না।
সালাউদ্দিনের এমন কথা শুনে পাপনও খানিকটা চটেছেন। গতকাল বুধবার তিনি বলেছেন ‘বিসিবি গত অক্টোবরে মেয়েদের পুরস্কারের চেক স্বাক্ষর করে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছিল; কিন্তু তারা আসে না। এ ব্যাপারে ভালোভাবে বলতে পারবে সুজন (বিসিবির প্রধান নির্বাহী)।’ বিজয়ী দলের প্রত্যেকের নামে বিসিবি চেক তৈরি করেছে। তাদের হাতেই টাকা তুলে দিতে চায় বিসিবি। ব্যাপারটা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও জানেন।

গতকাল তিনি বলেছেন, ‘সাফ জয়ের পরপরই তারা (বিসিবি) পুরস্কারের টাকা দিতে চেয়েছিল; কিন্তু মেয়েরা ছুটিতে গিয়েছিল বলে তখন সম্ভব হয়নি। এখন আবার সুজন ভাই ফোন দিয়েছিলেন। মেয়েদের হাতে কখন-কিভাবে টাকা তুলে দেওয়া হবে, সেটা নিয়ে কথা হয়েছে। দু-চার দিনের মধ্যে উনাকে জানিয়ে দেব আমি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights