পাবনায় ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী ডাকাতি মামলায় ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী মোকারমপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে শিশির প্রামাণিক (২২), পাবনা সদর বড়দীঘশাইল এলাকার সেলিম প্রামানিকের ছেলে মাহাবুল আলী (৩৬), ভাঙ্গুড়া চৌবাড়িয়া হারুপাড়া এলাকার আফসার আলী প্রামানিকের ছেলে হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলা বামনডাঙ্গা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৩), আতাইকুলা সাদুল্লাহপুর এলাকার খোকন জমাদ্দারের ছেলে সবুজ জমাদ্দার (২২)।

এ সময় ডাকাত চক্রের সদস্যদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহারকৃত চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম ও ডাকাতিকৃত টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights