পাবনায় সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি:
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের হেমসাগর লেনে মহানায়িকার স্মৃতি বিজড়িত পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাবনার সাংস্কৃতিক কর্মীরা। এ সময় শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র মধু, সহ-সভাপতি ফরিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights