পারকি সমুদ্রসৈকত থেকে ২০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে তাদের আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এদের মধ্যে আট শিশু, ৬ জন নারী ও ৬ জন বৃদ্ধ-যুবক রয়েছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভাসানচর থেকে কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের হাতে তুল দেন স্থানীয়রা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ২০ জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights