পালিয়ে যাওয়া কিশোর আসামিকে তিন ঘণ্টা পর গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার তুলাতলা বাস স্টান্ডে বিআরটিসি বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া মাদক মামলার কিশোর আসামি জনিকে (১৬) তিন ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বরগুনা থেকে বিআরটিসি বাস যোগে পুলিশ প্রহরায় দুই কিশোর আসামি মাহমুদ ও জনিকে নিয়ে যশোর যাবার সময় গাড়ির জানাল দিয়ে লাফিয়ে পালিয়ে যায় জনি। ৮ জুলাই দু’জনকে ইয়াবা বিক্রির সময় আটক করে পুলিশ।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জনির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজকেই তাদেরকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, জনি পালিয়ে ভেজা কাপড় নিয়ে বাড়িতে যায়। পুলিশ ওর সন্ধানে বাড়ির কাছাকাছি গেলে সে আবারও পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় জনির বাবা- মা-সহ স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights