পাহাড়তলীতে হেলে পড়েছে ২ ভবন
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে দুটি তিন তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
ড্রেনের কাজের পাইলিং এর কারণে বাড়ি দুটি সামান্য হেলে পড়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা।
তিনি বলেন, দুটি বাড়ি সামান্য হেলে গেছে। তবে বাড়ির গায়ে কোনো ফাটল নেই। তাই বাড়ির বাসিন্দাদের এখনও সরানো হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।
