পাহাড়ে শান্তি বজায় রাখতে বিএনপি কাজ করেছে
খাগড়াছড়ি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়ে অশান্তি সৃষ্টির বীজ বপন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রবিবার বিকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে চাকমা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শান্তিপ্রিয় পাহাড়িদের বাঙালি জাতি বলে চাপিয়ে দিতে চেয়েছিলেন। তিনি কখনো পাহাড়ে শান্তি চাননি। বিএনপি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আগেও কাজ করেছে, এখনও কাজ করে চলেছে।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু)। মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
