পিআইবির উদ্যোগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৩০ জন সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সম্পন্ন হয়েছে।

রবিবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক সিনিয়র সচিব মোঃ শহিদ উল্লাহ খন্দকার।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ।
এসময় পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব এম মাহামুদ, কাজী মাহমুদ, মনির মোল্লা, মোঃ ফায়েকুজ্জামান, সহিদ চৌধুরী, মোল্লা মহিউদ্দিন, শাহ আলম, মুরাদসহ গোপালগঞ্জের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন প্রধান অতিথি শহীদ উল্লাহ খন্দকার ও জাফর ওয়াজেদ।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিকদেরও কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান। এর আগে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বেশ কয়েকটি বই প্রধান অতিথি শহীদ উল্লাহ খন্দকারের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights