পিআর গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল: এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, আগামী নির্বাচনে কিছু দলের পিআর পদ্ধতি দাবি গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। গণতন্ত্র মানেই ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। কিন্তু পিআর পদ্ধতি গণতন্ত্রের এই স্লোগানবিরোধী। যারা পিআর পদ্ধতি চায় নির্বাচনে জনগণের ওপর তাদের ভরসা নেই।

সিলেটের বালাগঞ্জে বুধবার রাতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব পৈলণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী অঙ্গসংগঠন এ আলোচনা সভা আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া ও ছালিক মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহাআলমসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights