পিতৃ দিবসে ছেলেমেয়েদের নিয়ে আবেগপ্রবণ করণ

অনলাইন ডেস্ক

রবিবার (১৬ জুন) বাবাদের দিন। আজ এই বিশেষ দিনে বাবাকে পিতৃ দিবসের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন সকলে। এই তালিকা থেকে বাদ যাননি বলিউডের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখে সেটিই উপলব্ধি নেটিজেনদের। এই বিশেষ দিনে আবেগপ্রবণ পরিচালক-প্রযোজক করণ জোহর।

সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অদেখা কিছু ছবি এবং সঙ্গে জুড়লেন একটি লেখাও। বাবা যশ জোহরের সঙ্গে একটি ছবি দিয়ে করণ লেখেন, “আমার ভালবাসা, কাজ, লক্ষ্য সবকিছুই তোমায় দেখে শেখা। আমার এগিয়ে চলার পথে তুমিই অনুপ্রেরণা তুমি। আজও তোমায় খুব মনে পড়ে।”

সেই সঙ্গে করণ জুড়লেন ছেলে যশ ও মেয়ে রুহীর ছবিও। বোঝা গেল, বাবা যশ জোহর, করণের বাবা হয়ে ওঠারও অনুপ্রেরণা।
করণ জোহরের বাবা মায়ের নামের সঙ্গে মিল রেখেই ছেলে মেয়ের নামকরণ করেছেন তিনি। বাবা যশ জোহরের নাম অনুসারেই ছেলের নাম রেখেছেন ‘যশ’। আর মা হীরু জোহরের নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছেন ‘রুহী’।

উল্লেখ্য, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন করণ। করণ জোহরের এই পোস্ট নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের মিষ্টি কমেন্টেও ভরে গেছে তার পিতৃ দিবসের পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights