পিরোজপুরে অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সয়না মেঘপাল এলাকায় ফাহিম ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালান কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযুক্ত ব্যক্তি নিয়াজ মোর্শেদকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা বলেন, কাউখালী এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights