পিরোজপুরে আগুনে ৮ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে আগুনে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার গাওখালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাওখালী বাজারে মো: রফিকুল ইমলামের হার্ডওয়ারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘ ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ৮টি দোকানের মধ্যে দুটিতেই বেশি ক্ষতিগ্রস্থ হয়, হার্ডওয়ারের দোকানে প্রায় ৩৫ লক্ষ ও কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্টেশনারী ও ফটোকপি দোকানে ২০ লক্ষসহ মোট প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ দুর্ঘটনায় ঘর মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতি পূরণ দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights