পিরোজপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমদ বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. আখতার হোসেন সেন্টু। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গাছের চারা রোপণ করা হয় এবং শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বলেশ্বর নদীর তীরে গিয়ে র্যালি শেষ হয়। পরে বলেশ্বর নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
