পিরোজপুরে বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বসতঘরে লাগা আগুনে পুড়ে সোহেল হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সোহেল পেশায় একজন মাছ ব্যবসায়ী।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে। সোহেল হাওলাদার ওই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের পুত্র।

মৃতের বড় ভাই নাসির উদ্দিন জানান, ভোরের দিকে সোহেলের স্ত্রী চিৎকার দিলে পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। তবে ঘরের ভিতরে ঘুম থাকা সোহেলকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের লোকরা আগুন নিভালে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে থাকা একজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights