পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী আক্তার পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন। পিরোজপুর সদর উপজেলার উত্তর-পোরগোলা রুহুল আমিন কারিমিয়া কওমি মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে ও পরে শহরের সিআই পাড়ায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ লাবনী আক্তার বলেন, আমি অসহায় মানুষের মাঝে থেকে তাদের সেবা করতে চাই। পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে চাই, যেন তারা সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে । আগামীতেও তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জনকল্যাণ মূলক কাজ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights