পুরান ঢাকায় আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাজিরা বাজারের বিউটি লাচ্ছির পাশের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights